সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে প্রথমে ঢাকা থেকে উগান্ডাতে যেতে হয়েছিল। সেখানে এক সপ্তাহ প্রাক মিশন প্রশিক্ষণ শেষে জাতিসংঘের বিমানে করে নতুন এই স্বাধীন দেশের রাজধানী জুবাতে পৌঁছাই। একেবারে অনুন্নত দেশ, অতি সাধারন বিমান বন্দর। জাতিসংঘের কর্মীদেরই আনাগোনা বেশি সেখানে।তা ছাড়া বেশ কিছু এন জি ও এবং সাহায্য সংস্থার কর্মীরা সেখানকার নিয়মিত যাত্রী। দেশটা পর্যটকদের জন্য তখনো নিরাপদ হয়নি। হোয়াইট নীল নদ এদেশের বুক চিরে এঁকেবেঁকে বয়ে গেছে পাশের দেশ সুদানের দিকে। একসময় তারা একত্রেই ছিল।
দেশের অবস্থা বেশ নাজুক, হাটবাজার অল্প অল্প জমে উঠছে, ক্রেতা বাড়ছে আস্তে আস্তে। পাশের দেশ উগান্ডা, ইথিওপিয়া থেকে মানুষ এসে...